শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন হয়ে ভারত কত টাকা পেল

খেলাধুলা ডেস্ক   |   রবিবার, ৩০ জুন ২০২৪   |   প্রিন্ট   |   574 বার পঠিত

চ্যাম্পিয়ন হয়ে ভারত কত টাকা পেল

ভারতের শিরোপা জয়ের মাধ্যমে পর্দা নেমেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের। ২০১১ সালের পর প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে তারা। আর টি-টোয়েন্টির হিসাবে ২০০৭ সালের পর এটি তাদের প্রথম শিরোপা।

এবারের বিশ্বকাপের জন্য মোট ১১.২৫ মিলিয়ন ডলার বা ১৩২ কোটি টাকা প্রাইজমানির ঘোষণা দিয়ে রেখেছিল আইসিসি। অংশগ্রহণকারী প্রত্যেক দলই মোটা অঙ্কের অর্থ পেয়েছে। সবচেয়ে বেশি অর্থ গেছে চ্যাম্পিয়ন ভারতীয় দলের ঝুলিতে। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে রোহিত-কোহলিরা প্রাইজমানি হিসেবে নিয়ে গেছেন ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি ৭৬ লাখ টাকা)।

রানার্সআপ হওয়া দক্ষিণ আফ্রিকাও পেয়েছে মোটা অঙ্কের অর্থ। প্রথমবার বিশ্বকাপের ফাইনাল খেলে ৭ রানে হারলেও পাচ্ছে ১২ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ১৫ কোটি ২ লাখ টাকা। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া ইংল্যান্ড ও আফগানিস্তান পাচ্ছে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার বা প্রায় ৯ কোটি ২৪ লাখ টাকা।

সুপার এইট থেকে বিদায় নেওয়া দলগুলো পাচ্ছে বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৪ কোটি টাকা। সুপার এইটে খেলা বাংলাদেশ পাচ্ছে এই পরিমাণ অর্থ। সমান অর্থ পাচ্ছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রও। নবম থেকে দ্বাদশ এবং ১৩তম থেকে ২০তম স্থানে থাকা দলগুলোও পাচ্ছে দুই কোটি টাকার বেশি।

এ ছাড়া ফাইনাল ও সেমিফাইনাল বাদে প্রতিটি জয়ের জন্য দলগুলো পেয়েছে বাড়তি ৩৬ লাখ ৫৭ হাজার টাকা করে। সুপার এইটে পাওয়া অর্থের সঙ্গে এটা যোগ করলে বাংলাদেশের আয় আরো বেশি। বাংলাদেশ মোট তিন ম্যাচ জিতে বাড়তি আয় করেছে ১ কোটিরও বেশি। সব মিলিয়ে সাড়ে পাঁচ কোটি টাকার বেশি আয় করেছে শান্তবাহিনী।

Facebook Comments Box

Posted ১০:৩০ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া