শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণঅধিকার পরিষদের আয়োজনে

নবীনগরে ডাবল টিভি কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মো. বিল্লাল সরকার   |   শুক্রবার, ১৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   383 বার পঠিত

নবীনগরে ডাবল টিভি কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জিন্দপুর ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো কাঠালিয়া ডাবল টিভি কাপ ফুটবল টুর্ণামেন্টের চূড়ান্ত পর্ব। আজ ১৬ মে শুক্রবার বিকেলে কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় মালাই ফুটবল একাদশ ও জিন্দপুর বাজার মা-বাবার দোয়া স্টার ক্লাব।

“খেলা হোক মাদকমুক্ত সমাজ গঠনের হাতিয়ার”-এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন করেন জিন্দপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. মনির হোসেন।

টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সৌদি আরবভিত্তিক লিটল আল মোহর অয়েল কোম্পানির চেয়ারম্যান নজরুল ইসলাম নজু। প্রধান অতিথি ছিলেন এডভোকেট মেহেদী হাসান, কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সদস্য। সভাপতিত্ব করেন সৌদি প্রবাসী ব্যবসায়ী মো. শামসুল হক।

প্রধান মেহমান ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাজিউর রহমান তানভীর।

বিশেষ অতিথি ছিলেন জিন্দপুর বাজারের ব্যবসায়ী মো. লিমন মিয়া, নবীনগর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সাদেক আহমেদ আকাশ, পৌর শাখার সভাপতি শেখ মো. শওকত আলী ও জিন্দপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. ইয়াকুব।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক বাউল সোহাগ।

তীব্র গরম উপেক্ষা করে মাঠজুড়ে হাজারো দর্শকের উপস্থিতিতে জমে ওঠে ফাইনাল ম্যাচ। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য থাকায় ট্রাইব্রেকারে ২-০ ব্যবধানে মালাই একাদশকে হারিয়ে জয় লাভ করে জিন্দপুর বাজার মা-বাবার দোয়া স্টার ক্লাব।

বক্তারা বলেন, এমন আয়োজন যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে অনন্য ভূমিকা রাখে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের আহ্বান জানান তারা।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Facebook Comments Box

Posted ৪:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া