বৃহস্পতিবার ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিষেকেই গোল-অ্যাসিস্টে বাজিমাত ফারহানের, বোরহ্যাম উডের বড় জয়

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১৯ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   18 বার পঠিত

অভিষেকেই গোল-অ্যাসিস্টে বাজিমাত ফারহানের, বোরহ্যাম উডের বড় জয়

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ উইঙ্গার ফারহান আলি ওয়াহিদ বোরহ্যাম উডের হয়ে ন্যাশনাল লিগে অভিষেকেই নজর কেড়েছেন। নিজে গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রেখে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ১৯ বছর বয়সী এই ফুটবলার।

মঙ্গলবার ন্যাশনাল লিগের ‘সি’ গ্রুপের ম্যাচে নিজেদের মাঠ মিডো পার্কে লিডস ইউনাইটেডের অনূর্ধ্ব-২১ দলকে ৫-২ গোলে হারিয়েছে বোরহ্যাম উড। ম্যাচের ৪১তম মিনিটে বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে দলের হয়ে প্রথম গোল করেন ফারহান।

প্রথমার্ধের যোগ করা সময়েও নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই তরুণ উইঙ্গার। সতীর্থ তারান আল্লারাখিয়ার গোলের পেছনেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ফলে অভিষেক ম্যাচেই গোল ও অ্যাসিস্টের স্বাদ পান ফারহান।

কয়েক দিন আগে ফুলহ্যাম থেকে ধারে বোরহ্যাম উডে যোগ দেন ফারহান। নতুন ক্লাবের হয়ে প্রথম ন্যাশনাল লিগ ম্যাচেই এমন পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি।

ফুলহ্যামের বয়সভিত্তিক দলেও ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছেন ফারহান। গত মৌসুমে অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে সাত গোল করেন তিনি। অনূর্ধ্ব-২১ দলের হয়েও অভিষেক ম্যাচে গোলের দেখা পান এই ফুটবলার।

ফুলহ্যামের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার চতুর্থ মাসেই পিএল২-এর মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হন ফারহান। ওই সময়ে মাত্র দুই ম্যাচে তিন গোল করেছিলেন তিনি।

প্রাক-মৌসুমে ফুলহ্যামের মূল দলের সঙ্গেও অনুশীলনের সুযোগ পান ফারহান। নরউইচ সিটির বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে প্রথমবার মূল দলের হয়ে মাঠে নামেন তিনি। এরপর আল-আহলির বিপক্ষে ১-১ গোলে ড্র এবং ফারেসির বিপক্ষে ২-১ গোলের জয়েও খেলেন।

ফলে ফুলহ্যামের মূল দলে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেকের সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত তাকে ধারে বোরহ্যাম উডে পাঠানো হয়। নতুন ক্লাবের হয়ে অভিষেকেই গোল ও অ্যাসিস্ট করে ফারহান অবশ্য বুঝিয়ে দিয়েছেন, সুযোগ পেলে নিজেকে প্রমাণ করার সামর্থ্য তার রয়েছে।

Facebook Comments Box

Posted ৭:১২ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া