অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 16 বার পঠিত
আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। তবে নতুন এ নিয়ম কার্যকর হবে ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে।
সোমবার (২৬ অক্টোবর) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ আগস্ট অনুষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিলের কাউন্সিল সভায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমানে এলএলবি অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নতুন নিয়ম কার্যকরের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০৩০ সালের ১ জানুয়ারি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই তারিখ থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং তালিকাভুক্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রমে নির্ধারিত বয়সসীমা অনুসরণ করা হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়েছে।
Posted ৬:২৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah