শুক্রবার ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

লাইবেরিয়ায় বাংলাদেশ কমিউনিটির প্রথম সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   75 বার পঠিত

লাইবেরিয়ায় বাংলাদেশ কমিউনিটির প্রথম সাধারণ সভা

লাইবেরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি অব লাইবেরিয়ার প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ অক্টোবর ২০২৬, রোববার, সোমালিয়া ড্রাইভে কমিউনিটির উপদেষ্টা আরশ আলীর হোটেলে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ সভায় শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

দুপুর ২টায় প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। পরে বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রবাসীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কমিউনিটির কার্যক্রম আরও সুসংগঠিত করতে স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিউনিটির উপদেষ্টা জাকির হোসেন। দপ্তর ও প্রচার সম্পাদক রাজিবুল্লাহ খানের সঞ্চালনায় বক্তব্য দেন কমিউনিটির সভাপতি মাহবুবুর রহমান সরদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ হীরা, মহিলা বিষয়ক সম্পাদক মনিরা সুলতানা রিনা ও অনু খন্দকার।

এ ছাড়া বক্তব্য দেন কমিউনিটির উপদেষ্টা মো. বাবুল, উপদেষ্টা আমির হোসেন বুলু, সহসভাপতি মো. সোলাইমান কবির, সহসভাপতি এহসান কবির সোহাগ এবং ধর্মবিষয়ক সম্পাদক শ্রী লিটন কুমার দাসসহ অন্য সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কমিউনিটির ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ জিয়াদ। এরপর গীতা পাঠ করেন দীপান্বিতা রাণী দাস। এর মধ্য দিয়ে আলোচনা সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

প্রবাসীদের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার

সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ কমিউনিটি অব লাইবেরিয়া দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করছে। সংগঠনটি প্রবাসীদের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, আগামী তিন মাস পর অনুষ্ঠেয় সাধারণ সভা কমিউনিটির স্থায়ী কার্যালয়ে আয়োজনের লক্ষ্যে উদ্যোগ নেওয়া হবে।

স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বারোপ

সভাপতি মাহবুবুর রহমান সরদার বক্তব্যের শুরুতে প্রয়াত রাকিব আলম, রাজিব হাওলাদার, আশিকুর রহমান ও বিশ্বজিতের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বিশেষ করে বাংলাদেশ কমিউনিটি অব লাইবেরিয়া প্রতিষ্ঠার উদ্যোগে গুরুত্বপূর্ণ অবদান রাখা রাকিব আলম এবং বর্তমানে জার্মানিতে অবস্থানরত রাকিব হাসানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

মাহবুবুর রহমান সরদার বলেন, কমিউনিটির কার্যক্রম আরও সুসংগঠিত করতে একটি স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। এ লক্ষ্য বাস্তবায়নে সব সদস্যকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি জানান, বর্তমানে লাইবেরিয়ায় প্রায় ৪০০ বাংলাদেশি বসবাস করছেন। তাঁদের মধ্যে এখন পর্যন্ত ১০৬ জন বাংলাদেশ কমিউনিটি অব লাইবেরিয়ার সদস্য হয়েছেন।

কমিউনিটির সদস্যদের নিজের পরিবারের অংশ হিসেবে উল্লেখ করে মাহবুবুর রহমান সরদার বলেন, সদস্যদের সুখে-দুঃখে তিনি সব সময় পাশে থাকবেন।

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি।

Facebook Comments Box

Posted ৭:১২ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া