শুক্রবার ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে নিখোঁজের তিন দিন পর ঝোপে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ, আটক চাচাতো ভাই

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   24 বার পঠিত

বিজয়নগরে নিখোঁজের তিন দিন পর ঝোপে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ, আটক চাচাতো ভাই

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিখোঁজের তিন দিন পর মো. আজিম (৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর চাচাতো ভাই রফিকুল ইসলামকে (২৭) আটক করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীমোড়া গ্রামের ‘বড় পুকুর’ এলাকার একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আজিম ওই গ্রামের আলী আজগর মিয়ার ছেলে। আটক রফিকুল একই গ্রামের হাসেম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নিজ এলাকা থেকে নিখোঁজ হন আজিম। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। নিখোঁজ হওয়ার দিন ভোরে চাচাতো ভাই রফিকুলের মোবাইল ফোনেই আজিমের সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়েছিল।

সোমবার রাতে রফিকুলের বাড়ির সামনের রাস্তায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাঁরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরপাড়ের একটি ঝোপে আজিমের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।

বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলামকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৮:৪৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া