শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া থানা থেকে পালানো সেই আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৩ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   453 বার পঠিত

আখাউড়া থানা থেকে পালানো সেই আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানা পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি আরজু মিয়া (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।

আজ ৩ জুলাই বুধবার ভোরে কসবা উপজেলার বিনাউটি এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে সোমবার দুপুরে থানা থেকে পালিয়ে সে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শফিকুল ইসলাম। তিনি জানান, আসামি আরজু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য একটি কক্ষে রাখা হয়েছিল। সে ওই কক্ষের জানালার গ্রীল ভেঙে পালিয়ে যায়।

জানা যায়, ধরখার ফাঁড়ি পুলিশের সাব ইনস্পেক্টর মো. মোবারক হোসেন আরজু মিয়াকে ৪ কেজি গাঁজাসহ আটক করে আখাউড়া থানায় হস্তান্তর করেন। আরজু মিয়া জেলার কসবা উপজেলার বিনাউটি গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র।

Facebook Comments Box

Posted ৭:০১ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ জুলাই ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া