শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে জমি বিরোধের জেরে শিশুর জিভ কেটে দিল প্রতিবেশী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ জুন ২০২৪   |   প্রিন্ট   |   329 বার পঠিত

নবীনগরে জমি বিরোধের জেরে শিশুর জিভ কেটে দিল প্রতিবেশী

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে বাড়ির জায়গার সীমানা নিয়ে বিরোধের জের ধরে সাইম (১০) নামে এক শিশুর জিভ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার প্রতিবেশীর বিরুদ্ধে।

শিশুটি বর্তমানে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। তার জিভ ও ঠোঁটের ক্ষতস্থানে ৮-১০টি সেলাই দেওয়া হয়েছে।

গত ২১ জুন শুক্রবার উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাইম নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের মালেক মিয়ার ছেলে।

আহত শিশুর পরিবার জানায়, পাশের বাড়ির কাউসার মিয়ার সঙ্গে বাড়ির জায়গার সীমানা নিয়ে এক বছর ধরে বিরোধ চলে আসছিল মালেক মিয়ার পরিবারের। শুক্রবার সকালে কাউসার মিয়া বিরোধপূর্ণ জায়গার সীমানা খুঁটি তুলে আরেক জায়গায় বসিয়ে দেন। ঘটনাটি দেখে ফেলে মালেক মিয়ার ছেলে সাইম। সে বাড়িতে গিয়ে ঘটনাটি খুলে বলে।

কিছুক্ষণ পর বিষয়টি জানতে পেরে সাইমকে খুঁজতে থাকেন কাউসার। এক পর্যায়ে সাইম বাড়ি থেকে বের হলে তার ওপর দা-ছুরি ও লাঠি-সোঁটা নিয়ে হামলা চালান কাউসার মিয়া ও তার লোকজন। সাইমকে বেদম পিটিয়ে এক পর্যায়ে তার জিভে ছুরি ঢুকিয়ে দেন তারা। তার ঠোঁটের কিছু অংশ কেটেও ফেলা জয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

সাইমের মা পারভীন বেগম বলেন, আমার ছেলের জিভ ও ঠোঁট নৃশংসভাবে কেটে দেওয়া হয়েছে। এখন সে হাসপাতালে কাতরাচ্ছে। তিন দিন ধরে তাকে কিছু খাওয়াতে পারছি না। এ ধরনের বর্বরতা মেনে নেওয়া যায় না। আমি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালী বলেন, শিশুটির জিভ ও ঠোঁটে জখম হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার জিভে সাতটি সেলাই করা হয়েছে। চিকিৎসকরা তাকে যথাযথ চিকিৎসা দিচ্ছেন। তার অবস্থা উন্নতির দিকে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, শিশুটি জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় ভর্তি রয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ হাতে পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১০:৫২ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া