সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নুসরাত হত্যা মামলার রায় পড়া শুরু, হাইকোর্টে আজ কী হচ্ছে?

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২৪ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

নুসরাত হত্যা মামলার রায় পড়া শুরু, হাইকোর্টে আজ কী হচ্ছে?

ফেনীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান হত্যা মামলায় হাইকোর্টে আপিলের রায় পড়া শুরু হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় পড়া শুরু করেন।

রায়কে ঘিরে নুসরাতের বাড়ি ফেনীর সোনাগাজীতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

গত ২০ আগস্ট মামলার ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের শুনানি শেষ হয়। পরে আদালত ২৪ আগস্ট রায়ের দিন ধার্য করেন।

নুসরাত হত্যা মামলার শুনানি শুরু হয় ২৮ জুলাই। ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর মোট ১৭ কার্যদিবস শুনানি হয়েছে।

যেভাবে হত্যা করা হয় নুসরাতকে

২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা হলে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা তুলে না নেওয়ায় ৬ এপ্রিল নুসরাতকে মাদরাসার ছাদে ডেকে নিয়ে হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন ১০ এপ্রিল নুসরাতের মৃত্যু হয়।

এ ঘটনায় তার বড় ভাই মাহমুদুল হাসান সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

Facebook Comments Box

Posted ৫:১৯ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া