শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে প্রায় ১৬ কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   13 বার পঠিত

গাজীপুরে প্রায় ১৬ কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরের শ্রীপুরে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার তেলিহাটি, গাজীপুর ও মাওনা ইউনিয়নে এসব উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়।

সকাল ৯টায় তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার থেকে আবদার লোহাই বাজার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন সংসদ সদস্য। পরে গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র আকস্মিক পরিদর্শনে গিয়ে প্রধান ফটকসহ স্বাস্থ্যকেন্দ্রটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পান তিনি।

এরপর পর্যায়ক্রমে গাজীপুর ইউনিয়নে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন ধনুয়া কমিউনিটি ক্লিনিক, ডেকো গার্মেন্টস সড়ক এবং ফরিদপুর থেকে ধনুয়া সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য। একই ইউনিয়নের নগর হাওলা প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়।

এ ছাড়া মাওনা এলাকায় অসহায় খাতুজান বিবির হাতে নতুন ঘরের চাবি তুলে দেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্যসচিব খাইরুল কবির মন্ডল আজাদ, ডা. শফিকুল ইসলাম, বিএনপি নেতা এসএম মাহফুল হাসান হান্নানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া