শুক্রবার ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৮০ উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক বিতরণ

অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম

দুলাল মিয়া :   |   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   25 বার পঠিত

অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার সব উপজেলায় উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে জেলা পরিষদের অর্থায়নে গৃহীত ৮০টি প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যদের হাতে প্রথম কিস্তির অর্থের চেক তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব চেক হস্তান্তর করা হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা অবহেলা বরদাশত করা হবে না। প্রতিটি প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ মান বজায় রেখে সম্পন্ন করতে হবে। সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, জনগণের অর্থে পরিচালিত প্রতিটি উন্নয়নকাজের সুফল যেন সাধারণ মানুষ পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য। উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন উপজেলার পিআইসি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কাজের গুণগত মান বজায় রেখে সব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম।

Facebook Comments Box

Posted ১০:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া