নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 604 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল ও পারভেজ নামের দুই যুবক নিহত হয়েছেন। আজ ২৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে নবীনগর টু রাধিকা সড়কের ধনাশী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার বিদ্যাকটু ইউনিয়ন সেমন্তঘর গ্রামের মো. আহাদ মিয়ার ছেলে পারভেজ (২২) ও মোস্তফা মিয়ার ছেলে উজ্জ্বল (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে নবীনগর-রাধিকা সড়কে সিএনজি ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই উজ্জ্বল মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পারভেজকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নবীনগর হাসপাতালে ও আরেকজন জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় মারা গেছেন।
Posted ৪:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah