সঞ্জীব ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 40 বার পঠিত
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরপাড় থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে পৌরসভার ভোলাচং গ্রামের দোলাবাড়ি এলাকার কালী মন্দির-সংলগ্ন পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের খবরের ভিত্তিতে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয়রা পুকুরপাড়ে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মরদেহের পরিচয় শনাক্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া পিবিআইয়ের সদস্যরা ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেন। তবে পিবিআইয়ের ডাটাবেজে ওই ব্যক্তির ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে মিলে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করলেও কোনো তথ্য পাওয়া যায়নি।
Posted ১২:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah