সঞ্জীব ভট্টাচার্য্য : | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | 45 বার পঠিত
নবীনগরে শরীরের সঙ্গে কসটেপ দিয়ে গাঁজা বেঁধে বহনের সময় ৬ কেজি গাঁজাসহ চারজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার শিবপুর পুলিশ ক্যাম্পের একটি দল শিবপুর এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় চারজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে শরীরের সঙ্গে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বিজয়নগর উপজেলার কাশিমপুর গ্রামের লিজা আক্তার, মায়া আক্তার ও নার্গিছ আক্তার এবং সিঙ্গারবিল গ্রামের রানা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, লিজা আক্তারের বিরুদ্ধে আগে দুটি এবং মায়া আক্তারের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Posted ৫:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah