বৃহস্পতিবার ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, ২১টি সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৩২ হাজার টাকা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   13 বার পঠিত

সরাইলে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, ২১টি সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৩২ হাজার টাকা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৬৫ মিটার অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ করা হয়েছে। এ সময় ২১টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার কর্তন ও ওয়েল্ডিংয়ের মাধ্যমে বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি ১৮৫ মিটার পাইপলাইনের নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাতজন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল হক সজিব অভিযানে নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকায় একটি অসাধু চক্র জেলা শহরসহ ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে।

এ পরিস্থিতিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় পশ্চিম কুট্টাপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কয়েক দিনের মধ্যেই কিছু অসাধু চক্র আবারও নতুন করে সংযোগ স্থাপন করছে। ফলে অবৈধ সংযোগ সম্পূর্ণভাবে বন্ধ করা কঠিন হয়ে পড়েছে।

তিনি আরও জানান, অবৈধ গ্যাস সংযোগ বন্ধে বাখরাবাদ কর্তৃপক্ষের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ১০:০৫ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া