বৃহস্পতিবার ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাচ্ছেন নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মী: ববি হাজ্জাজ

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   12 বার পঠিত

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাচ্ছেন নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মী: ববি হাজ্জাজ

দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

বুধবার (১৮ নভেম্বর) গাজীপুর পিটিআইয়ে আয়োজিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

ববি হাজ্জাজ বলেন, বিদ্যালয়কে শিশুদের জন্য আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব করে গড়ে তুলতে সরকার কাজ করছে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও খোলামেলা পরিবেশে সময় কাটানোর সুযোগ নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে শিশুদের মেধার পূর্ণ বিকাশ সম্ভব নয়। খেলাধুলা, শরীরচর্চা ও পারস্পরিক মিথস্ক্রিয়া শিশুদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ এবং চিন্তাশক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় অভিভাবকদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিশুদের খেলার পরিবেশ নিরাপদ ও পরিচ্ছন্ন হওয়া জরুরি। পাশাপাশি আশপাশের অপরিচ্ছন্ন ও ঝুঁকিপূর্ণ স্থান সম্পর্কে তাদের সচেতন করতে হবে।

প্রাথমিক শিক্ষা প্রশাসনে সংস্কারের বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের নেতৃত্বে নতুন প্রশাসনিক নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এতে কর্মকর্তাদের পদ-পদায়নসহ প্রশাসনিক কাঠামোর বিভিন্ন বিষয় নতুন করে বিশ্লেষণ ও পর্যালোচনা করা হচ্ছে।

প্রাথমিক শিক্ষা প্রশাসনকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের সংস্কার উদ্যোগ গ্রহণে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় সাহস ও সহযোগিতা জুগিয়েছেন।

গাজীপুর পিটিআই সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

এ ছাড়া গাজীপুর জেলার সব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা সভায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৯:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া