বৃহস্পতিবার ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বিক্ষুব্ধ শ্রমিকদের আগুনে পুড়ল পুলিশের গাড়ি

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   13 বার পঠিত

গাজীপুরে বিক্ষুব্ধ শ্রমিকদের আগুনে পুড়ল পুলিশের গাড়ি

বেতন বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর শিল্পাঞ্চল। বুধবার (১৮ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেন।

সকাল ৯টার দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। একপর্যায়ে পুলিশের গাড়িটিতে আগুন দেওয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মুঠোফোনে তিনি জানান, আগুন দেওয়া গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের।

এদিকে আগুন লাগার খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. রাজীব হোসেন জানান, পুলিশের গাড়িতে আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বলে নিশ্চিত করেন তিনি।

শ্রমিক বিক্ষোভের পরিস্থিতি দেখতে সকালে ঘটনাস্থলে যান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, মঙ্গলবার সকালে মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করছিলেন। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তিনি পুলিশের গাড়ি নিয়ে সেখানে যান।

তিনি গাড়ি থেকে নামার পর মহাসড়কের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেওয়া শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এ সময় শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তবে হঠাৎ করে সাধারণ মানুষের গাড়িটির আশপাশে জড়ো হয়ে যাওয়ায় সেটি সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।

মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, ‘তারা আমার গাড়িকে আগে থেকেই টার্গেট করে রেখেছিল।’ একপর্যায়ে গাড়িটিতে আগুন দেওয়া হলেও তিনি নিরাপদে রয়েছেন বলে জানান।

কয়েক সপ্তাহ ধরে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকদের আন্দোলন চলছে। এর জেরে শিল্পাঞ্চলে উত্তেজনা ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

Facebook Comments Box

Posted ৯:৩৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া