শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাফিক পুলিশের চেষ্টায় হারিয়ে যাওয়া শিশু ফিরে পেল বাবা-মাকে

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   611 বার পঠিত

ট্রাফিক পুলিশের চেষ্টায় হারিয়ে যাওয়া শিশু ফিরে পেল বাবা-মাকে

রংপুর মহানগরীর বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় কর্তব্যরত ট্রাফিক বিভাগের এএসআই সাইফুল ইসলাম দেখতে পান এক শিশু কান্নারত অবস্থায় ঘোরাফেরা করছে। তার পরিবারের কোনো সদস্য পাশে নেই। শিশুটি নিজ এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ ব্যাংকের মোড়ে চলে আসে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে শিশুটির নাম জানা যায় সামিউল ইসলাম (৭)। তার বাবার নাম জুয়েল ইসলাম। ঘটনাটি আজ ২৬ মে সোমবার দুপুরের।

পরিস্থিতি উপলব্ধি করে ট্রাফিক এএসআই সাইফুল ইসলাম তাৎক্ষণিকভাবে শিশুটিকে নিরাপত্তায় নিয়ে আসেন। প্রয়োজনীয় খোঁজখবর ও যোগাযোগের মাধ্যমে তার বাবা মোঃ জুয়েল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। পরে বিকেলে যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে শিশুটিকে নিরাপদে তার বাবার নিকট হস্তান্তর করা হয়।

এএসআই সাইফুল ইসলাম ও তাঁর সাথে থাকা পুলিশ সদস্যদের এই মানবিক, সচেতন ও দায়িত্বশীল ভূমিকায় এলাকাবাসী ও উপস্থিত সাধারণ জনগণ সন্তোষ প্রকাশ করেন। পুলিশের এধরনের নাগরিক সহায়তার ভূয়সী প্রশংসা করেন স্থানীয়রা সুধীজনেরা।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, পুলিশ সব সময় নিরাপদ নগরী গড়তে অঙ্গিকারবদ্ধ। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।

Facebook Comments Box

Posted ৫:২০ অপরাহ্ণ | সোমবার, ২৬ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া