রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের টানে চীন থেকে নবীনগরে, ইসলাম গ্রহণের পর বিয়ের অপেক্ষায় চীনা যুবক

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ১৬ জুন ২০২৬   |   প্রিন্ট   |   30 বার পঠিত

প্রেমের টানে চীন থেকে নবীনগরে, ইসলাম গ্রহণের পর বিয়ের অপেক্ষায় চীনা যুবক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রেমের টানে সুদূর চীন থেকে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জিয়া ঐলী নামে এক যুবক। ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে জাহিদ ইসলাম। পারিবারিক সূত্রে জানা গেছে, মুসলিম রীতি অনুযায়ী যেকোনো সময় তার সঙ্গে স্থানীয় তরুণী স্বপ্না আক্তারের বিয়ে সম্পন্ন হতে পারে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন জিয়া ঐলী। ব্যতিক্রমী এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মরহুম রিয়াজ উদ্দিনের মেয়ে স্বপ্না আক্তারের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে চীনের সিচুয়্যান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা জিয়া ঐলীর। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাদের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে রূপ নেয়।

দীর্ঘদিন অনলাইনে যোগাযোগের পর প্রিয় মানুষটির সঙ্গে সরাসরি দেখা করতে সোমবার (১৫ জুন) রাতে নবীনগরের নীলনগর এলাকায় স্বপ্নার মামার বাড়িতে আসেন জিয়া ঐলী। সেখানে তিনি স্বপ্না ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিদেশি যুবকের আগমনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। অনেকেই তাকে এক নজর দেখতে ভিড় করেন।

স্বপ্নার পরিবারের সদস্যরা জানান, জিয়া ঐলী স্বপ্নাকে বিয়ে করতে আগ্রহী। সে লক্ষ্যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এখন মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। খোঁজখবর নেওয়া হচ্ছে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া এই প্রেমের গল্প স্থানীয়দের পাশাপাশি নেটিজেনদের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Facebook Comments Box

Posted ৬:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া