রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেফতারের দাবি

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   282 বার পঠিত

সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেফতারের দাবি

গাজীপুরের টঙ্গী থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির আহ্বায়ক সদস্য আইয়ুব আলীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ জানুয়ারি বৃহম্পতিবার বিকালে এলাকাবাসীর উদ্যোগে টিএন্ডটি বাজার এলাকায় টঙ্গী-সিলেট আঞ্চলিক সড়কে এ মানববন্ধন হয়। পরে এক প্রতিবাদ সভা হয়।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, ৪৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী নাজিম উদ্দিন খান, টঙ্গী থানা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাবেক ছাত্রদল নেতা আইয়ুব আলী, মিজানুর রহমান মিজান, কাউসার আহমেদ, ৪৭ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদকসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা সাবেক ছাত্রদল নেতা আইয়ুব আলীর ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান। সেই সাথে ছিনতাইকারী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনার দাবি জানান।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ২:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া