রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

“নিজেই রোগীর মতো সরাইল হাসপাতাল”—সংসদে ব্যারিস্টার রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   15 বার পঠিত

“নিজেই রোগীর মতো সরাইল হাসপাতাল”—সংসদে ব্যারিস্টার রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, তার নিজ সংসদীয় এলাকা সরাইল উপজেলার হাসপাতালটি “নিজেই একটি রোগীর মতো” অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য মাত্র একটি ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল রয়েছে, যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।

এলাকার স্বাস্থ্যসেবার বেহাল চিত্র তুলে ধরে তিনি আরো বলেন, হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও কর্মচারীর তীব্র সংকট রয়েছে। এছাড়া চাহিদা অনুযায়ী ওষুধ সরবরাহ এবং আধুনিক চিকিৎসা যন্ত্রপাতিরও অভাব রয়েছে।

সংসদ সদস্য জানান, হাসপাতালটির উন্নয়নে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে গত ৫ আগস্টের পর ঠিকাদার কাজ ফেলে পালিয়ে যাওয়ায় প্রকল্পটি স্থবির হয়ে পড়ে। বর্তমানে পুরোনো দোতলা ভবনে সীমিত পরিসরে চিকিৎসাসেবা কার্যক্রম চালানো হচ্ছে।

তিনি আরো উল্লেখ করেন, হাসপাতালটিতে বর্তমানে ৬৪টি পদ শূন্য রয়েছে, যা দ্রুত পূরণ করা না হলে স্বাস্থ্যসেবা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৮:৩৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া