শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে ফেরি থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ৩১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

বাঞ্ছারামপুরে ফেরি থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কড়িকান্দি ফেরিঘাটে মেঘনা নদীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর মিয়াজ উদ্দিন (৬২) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ।

 বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেরি থেকে নদীতে পড়ে তিনি নিখোঁজ হন। শুক্রবার বিকেল ৩টার দিকে ঘটনাস্থলের অদূরে মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিয়াজ উদ্দিন নরসিংদী সদর উপজেলার ভৌকাদি গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার ভোর ৫টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। টানা প্রায় সাত ঘণ্টার চেষ্টার পর বিকেলে মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়। অভিযানে নারায়ণগঞ্জ নৌ ফায়ার স্টেশনের লিডার মো. হারুনুর রশীদের নেতৃত্বে একটি দল, আড়াইহাজার ফায়ার স্টেশনের সদস্যরা এবং নৌ পুলিশের সাব-ইন্সপেক্টর মো. রুহুল আমিনের নেতৃত্বে একটি দল অংশ নেয়।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. হারুনুর রশীদ বলেন, ফেরিঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও যাত্রীদের জন্য লাইফ জ্যাকেট না থাকায় দুর্ঘটনার ঝুঁকি অনেক বেশি। নিরাপদ নৌযাতায়াত নিশ্চিত করতে এসব ব্যবস্থা জরুরি।

বাঞ্ছারামপুর মডেল থানা ও নৌ পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, কড়িকান্দি ফেরিঘাটটি ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ ও কুমিল্লা জেলার প্রায় ১২টি উপজেলার মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। প্রতিদিন হাজারো মানুষ এ ফেরিঘাট ব্যবহার করে যাতায়াত করেন।

Facebook Comments Box

Posted ৫:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া