শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   451 বার পঠিত

বাঞ্ছারামপুরে বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতা ডালিম নামের এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত রুবেল ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।

আজ ৬ অক্টোবর রবিবার দুপুরে আইয়ুবপুর ইউনিয়ন বিএনপি ও এলাকাবাসীর আয়োজনে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ সাগর, বিএনপি নেতা মাহফুজ মিয়া, মোঃ নবী মিয়া, উপজেলা শ্রমিকদলের কার্যকরী সদস্য জহিরুল হক, আইয়ুবপুর ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ জিলানি, মোঃ নাজিম উদ্দিনসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, কড়িকান্দি গ্রামের ডালিমের উপর আক্রমণকারী চিহ্নিত সন্ত্রাস, চাঁদাবাজ রুবেল এবং তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত সাপেক্ষ বিচার করা হোক। যেন সন্ত্রাসীরা এই ধরনের অন্যায়মূলক বেআইনি কাজ আর কারো সাথে না করতে পারে।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি সুজন চন্দ্র পাল বলেন, গত ২৭ সেপ্টেম্বর কড়িকান্দি ফেরিঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ মারামারি করে, মারামারিতে ডালিম নামের একজন আহত হয়। এ ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করে আদালতে প্রেরণ করি। মামলাটি তদন্তে আছে। তদন্ত শেষে আরো যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রেরণ করার হবে।

Facebook Comments Box

Posted ৪:০৫ অপরাহ্ণ | রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া