শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে গাঁজা, মাইক্রোবাসসহ ৬ মাদক কারবারী গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   340 বার পঠিত

বাঞ্ছারামপুরে গাঁজা, মাইক্রোবাসসহ ৬ মাদক কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানা পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা ও ১টি নোহা মাইক্রোবাস গাড়ী সহ ৬ জন মাদক কারবারী গ্রেফতার করা হয়। ৫ সেপ্টেম্বর দুপুর ১টা ৪৫ মিনিটে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন উপজেলার ৮নং আইয়ুবপুর কানাইনগর এলাকার বাঞ্ছারামপুর টু ফেরী ঘাট রাস্তার উপর ৬ মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ১৫ কেজি গাঁজা ও ১টি সিলভার কালারের নোহা মাইক্রোবাস গাড়ী সহ উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।

গ্রেফতারকৃতরা হলেন-মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মৃত মনু মিয়ার ছেলে রিয়াদ হোসেন (৩০), ঢাকা জেলার গেন্ডারিয়া উপজেলার আকবর হোসেনের ছেলে মোঃ সালমান(২৭), ঢাকা জেলার শ্যামপুর উপজেলার আব্দুর রবের ছেলে মোঃ ইমন (২৭), ঢাকা জেলার গেন্ডারিয়া উপজেলার মোঃ হাবিব এর ছেলে মোঃ আরিফ (২৭), ঢাকা জেলার গেন্ডারিয়া উপজেলার মৃত মফিজুল ইসলামের ছেলে মোঃ মনজু (৩২), বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার (বর্তমান ঠিকানা-ঢাকা জেলার গেন্ডারিয়া উপজেলা) মোঃ আলমের ছেলে মোঃ সুমন (২৮)।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জামিল খান বলেন, মাদকের ব্যপারে আমরা জিরো টলারেন্সে আছি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৫:১৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া