শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় বছরের আইনি লড়াই শেষে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ পেল হাত হারানো নাঈম

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ০৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   54 বার পঠিত

ছয় বছরের আইনি লড়াই শেষে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ পেল হাত হারানো নাঈম

ওয়ার্কশপে কাজ করতে গিয়ে ডান হাত হারানো নাঈম হাসান নাহিদ (১৬) দীর্ঘ ছয় বছরের আইনি লড়াই শেষে আদালতের নির্দেশ অনুযায়ী ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন।

সোমবার (৬ জুলাই) ওয়ার্কশপের মালিক অবশিষ্ট ১৫ লাখ টাকার পে-অর্ডার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের কাছে হস্তান্তর করেন। এর আগে দুই ধাপে নাঈমকে মোট ১৫ লাখ টাকা দেওয়া হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন নাঈমের আইনজীবী ওমর ফারুক।

তিনি জানান, আদালতের নির্দেশ অনুযায়ী নাঈমের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত প্রতি মাসে ৭ হাজার টাকা করে তার ব্যাংক হিসাবে জমা দিতে হবে। এ নির্দেশনা বাস্তবায়নের বিষয়টি তদারকির জন্য মামলাটি আপাতত মুলতবি রাখা হয়েছে।

নাঈমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামে। তার বাবা নিয়ামুল হোসেন আনোয়ার পেশায় একজন জুতা ব্যবসায়ী। কর্মসূত্রে পরিবার নিয়ে তারা কিশোরগঞ্জের ভৈরবে বসবাস করতেন। করোনাভাইরাস মহামারির সময় কর্মহীন হয়ে পড়লে সংসারের আর্থিক সংকট মোকাবিলায় ২০২০ সালে নাঈমকে ভৈরবের একটি ওয়ার্কশপে কাজে দেওয়া হয়।

ওই বছরের ২৮ সেপ্টেম্বর কাজ করার সময় ড্রিল মেশিনে নাঈমের ডান হাত আটকে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার জীবন রক্ষায় কনুই থেকে ডান হাত অপসারণ করেন।

ঘটনার পর ২০২০ সালের ডিসেম্বরে নাঈমের বাবা মো. নিয়ামুল হোসেন আনোয়ার ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি শেষে ওই বছরের ২৭ ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করেন। পরে চূড়ান্ত শুনানি শেষে আদালত নাঈমের নামে ১৫ লাখ টাকা করে ১০ বছর মেয়াদি দুটি ফিক্সড ডিপোজিট করার নির্দেশ দেন। পাশাপাশি তার পড়াশোনার ব্যয় নির্বাহের জন্য প্রতি মাসে ৭ হাজার টাকা করে ব্যাংক হিসাবে জমা দেওয়ার নির্দেশও দেন।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে ওয়ার্কশপের মালিক ইকবাল হোসেন ইয়াকুব লিভ টু আপিল করলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তা খারিজ করে দেন। ফলে হাইকোর্টের রায় বহাল থাকে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী নাঈমকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান সম্পন্ন হয়।
সূত্র: বাসস

Facebook Comments Box

Posted ১২:০৬ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া