শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   278 বার পঠিত

তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত

আশুগঞ্জ উপজেলার তালশহর স্টেশনের কাছে তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটির ১৮১৪ নম্বর কোচের ২টি চাকা লাইনচ্যুত হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনটি আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আসার পথে তালশহর রেলস্টেশন এলাকায় চাকা দুটি লাইনচ্যুত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঢাকামুখী আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

স্টেশন মাস্টার আরো বলেন, যেহেতু ডাউন লাইনে ট্রেনটি আটকে আছে সেখানে লোপ লাইনে ট্রেন চলাচল করতে পারবে। তবে দ্রুতই তিতাস ট্রেনটি লাইনচ্যুত বগিটিকে রেখে বাকি বগিগুলো নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এদিকে, ট্রেন চাকাদুটি লাইনচ্যুত হওয়ার বিকট শব্দে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন যাত্রীরা। তাড়াহুড়ো করে যাত্রীরা ট্রেন থেকে নেমে নিরাপদে আশ্রয় নেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

Facebook Comments Box

Posted ৪:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া