সোমবার ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ০৯ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   9 বার পঠিত

আশুগঞ্জে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) রাত ৯টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আড়াইসিধা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আশুগঞ্জ থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আড়াইসিধা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুই মাদক কারবারির কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ তালিকা তৈরি করে ইয়াবাগুলো জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিজয়নগর উপজেলার খাটিংগা গ্রামের নুরু মিয়ার ছেলে মহসিন এবং একই গ্রামের আদম খাঁর ছেলে হাবিবুর রহমান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ২:৫৫ অপরাহ্ণ | রবিবার, ০৯ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া