বৃহস্পতিবার ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীর হাজী মাজার বস্তিতে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ০৫ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   7 বার পঠিত

টঙ্গীর হাজী মাজার বস্তিতে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২

গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক সেবনের সরঞ্জামসহ শুভ (১৮) ও নাঈম (২০) নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানা ও টঙ্গী পূর্ব থানা পুলিশের যৌথ অভিযানে এ উদ্ধার ও গ্রেফতারের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অভিযানে ২ হাজার ১০০ পুরিয়া হেরোইন, ২৮০ ওমানি রিয়াল, ১৫টি রামদা, দুটি সামুরাই, একটি স্টিলের চাপাতি, একটি প্লাস্টিকের খেলনা পিস্তল, ১০টি স্টিলের পাইপ, একটি টাকা গণনার মেশিন, একটি প্যাকেজিং মেশিন, তিনটি ডিভিআর এবং স্বর্ণের তিনটি চেইন, সাতটি আংটি ও দুটি ব্রেসলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন। এ সময় সহকারী পুলিশ কমিশনার (গাছা-টঙ্গী জোন) এরশাদুর রহমান, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান, ডিবি পুলিশ ও এপিবিএনের সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত আলামতের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Posted ৪:২৬ অপরাহ্ণ | বুধবার, ০৫ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া