সঞ্জীব ভট্টাচার্য্য : | রবিবার, ০২ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ গাড়ি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মোহাম্মদ উজ্জ্বল মিয়া (পিতা: জিনু মিয়া) নামে এক যুবককে আটক করেছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চুক্তিভিত্তিক গাড়ি ভাড়া নিয়ে নির্ধারিত সময়ে ফেরত না দিয়ে সেগুলো ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, তিনি অতীতে বিভিন্ন মাইক্রোবাসে হেলপার হিসেবে কাজ করতেন।
এজাহারে উল্লেখ করা হয়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মধ্যপাড়া এলাকার নাহিদুল হাসান রিয়াদের কাছ থেকে ভাড়ায় নেওয়া প্রায় ৪০ লাখ টাকা মূল্যের একটি গাড়ি তিনি ঢাকায় প্রায় ২০ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এতে ভুক্তভোগী উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করা হয়।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে উজ্জ্বল মিয়াকে আটক করে। পরে শনিবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অভিযুক্ত উজ্জ্বল মিয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকার বাসিন্দা। এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
তবে উল্লেখ্য, উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিচারিক প্রক্রিয়া এখনো চলমান। আদালতের চূড়ান্ত রায়ের আগে এসব অভিযোগ প্রমাণিত হয়নি।
Posted ৩:১১ অপরাহ্ণ | রবিবার, ০২ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah