শুক্রবার ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, গুরুতর আহত ১

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   28 বার পঠিত

কসবায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, গুরুতর আহত ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. আলমগীর (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. শাহাদাৎ নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার তিনলাখ পীর এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারই গ্রামের খোরশেদ আলমের ছেলে।

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, সকালে আলমগীর ও শাহাদাৎ মোটরসাইকেলে করে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে তিনলাখ পীর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়। গুরুতর আহত হন শাহাদাৎ।

তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া