নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০২ জুন ২০২৫ | প্রিন্ট | 312 বার পঠিত
জেলা তথ্য অফিস, ব্রাহ্মণবাড়িয়ার ব্যবস্থাপনায় “বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’’ (এপিএ)’র আওতায় আজ ২ মে সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মীরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সভাপতিত্বে নারী সমাবেশ ও মতবিনিময় সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শামসুর রহমান-জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ব্রাহ্মণবাড়িয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মামুনুর রহমান- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কসবা ও ফারুক আহমেদ ভূইয়া, প্রধান শিক্ষক- মীরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কসবা। বর্তমান সময়ের জন্য মোবাইল ফোনকে অপরিহার্য আখ্যা দিয়ে প্রধান অতিথি -জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,মোঃ শামসুর রহমান ব্রাহ্মণবাড়িয়া বলেন মোবাইল যেমন আমাদের বর্তমান প্রজন্মের জন্য প্রয়োজন তথাপি তার অধিক মাত্রা ব্যবহার মস্তিকের জন্য ব্যাপক ক্ষতির কারণ। বিশেষ করে যেসব শিশু অধিক পরিমান সময় মোবাইল ব্যবহার করে তার মানসিক ও শারীরিক বিকাশ দুটোই ব্যাপক ক্ষতি সাধন হয়। প্রধান অতিথি বলেন বহু প্রতিকূলতার শর্তেও আমাদের দেশে শতকারা ৯৭% শিশু প্রতি বছর শিক্ষা অর্জনের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে ভর্তি হচ্ছে যা আমাদের জন্য একটি বড় অর্জন তিনি আরোও বলেন শুধু শিক্ষার্থী ভর্তির মাধ্যমে নিজেকে সীমাবদ্ধ রাখলে চলবে না তারা যাতে যথার্থ বিদ্যা অর্জনের মাধ্যমে দেশের কাজে এগিয়ে আসতে পারে তার জন্য শিক্ষকদের পাশাপাশি মায়েদের অনস্বীকার্য ভুমিকা পালন করতে হবে। আমরা বর্তমান সমাজে যে বিভিন্ন সামাজিক সমস্যা দেখতে পায় যেমন বাল্য বিবাহ, মাদক আসক্ত, চুরি, ডাকাত, ছিনতাই, রাহাজানি ইত্যাদি তার মুলে আছে প্রকৃত নৈতিকতা সর্ম্পূন শিক্ষার অভাব। যদি আমরা এসব সামাজিক সমস্যার মূলোৎপাটন করতে চায়, একটি বৈষম্যহীন সমাজ গঠন করতে চাই তাহলে নৈতিকতা সম্পন্ন শিক্ষার কোন বিকল্প নাই। উক্ত নারী সমাবেশে বাল্যবিবাহ ও মাদক আসক্তকে একটি সামাজিক সমস্যা হিসাবে আখ্যা দিয়ে অন্যান্য বক্তারা বলেন, বাল্যবিবাহ ও মাদক আসক্ত আমাদের জন্য একটি ভয়াভহ সমস্যা। এ সমস্যা দূর করার জন্য একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একটি বাল্য বিবাহ শুধু একটি মেয়ের জীবন ধ্বংস করে তা নয় বরং দুটি পরিবারই শেষ হয়ে যায়, ঠিক তেমনি মাদক আসক্ত ব্যক্তি পুরো সমাজের জন্য হুমকিস্বরুপ। জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সমাপনী বক্তৃতার মাধ্যমে নারী সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয় । উক্ত নারী সমাবেশে প্রায় চার শতাধিক নারী উপস্থিত ছিল।
Posted ৫:২৪ অপরাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah