মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ১,৫০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ১০ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   12 বার পঠিত

আখাউড়ায় ১,৫০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

১০ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং এর এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রবিবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি দল উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। পরে অটোরিকশা থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর গ্রামের মৃত সোহেল মিয়ার ছেলে সুজন মিয়া এবং বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি গ্রামের কাজী ইদ্রিস মিয়ার ছেলে কাজী রাব্বি। তারা বর্তমানে নবীনগর উপজেলার মাঝিয়ারা এলাকায় বসবাস করেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ও অটোরিকশাটি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ২:০০ অপরাহ্ণ | সোমবার, ১০ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া