আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | সোমবার, ১০ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 10 বার পঠিত
আগামীর বাংলাদেশ একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১০ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে দেশের প্রথম ‘এসডিজি ভিলেজ’ পাইলট কর্মসূচির আওতায় তিনটি গ্রামের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গ্রামগুলো হলো—দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী ও রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ের ফ্যাসিবাদী শাসনে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এসব খাত পুনর্গঠনের পালা।
তিনি বলেন, এসডিজি অর্জন কোনো একক মন্ত্রণালয় বা বিভাগের পক্ষে সম্ভব নয়। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
জনগণের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করে একটি বৈষম্যহীন ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।
Posted ১০:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ১০ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah