শুক্রবার ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, অল্পের জন্য রক্ষা পেল সিগন্যাল ব্যবস্থা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   17 বার পঠিত

আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, অল্পের জন্য রক্ষা পেল সিগন্যাল ব্যবস্থা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং সংযোগ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে আগুন বক্সের ভেতরে পৌঁছাতে না পারায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে সিগন্যালিং ব্যবস্থা। এ ঘটনায় রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দুবলা এলাকায় ডাউন লাইনের একটি জেবি বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস জানান, দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ব্যবহার করে সিগন্যালিং সংযোগ বক্সটিতে আগুন ধরিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন বক্সের ভেতরে প্রবেশ করতে পারেনি। ফলে সিগন্যালিং ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে আগুন জ্বলতে না দেখলেও বক্সটি পোড়া অবস্থায় পাওয়া যায়।

Facebook Comments Box

Posted ৯:২৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(590 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া