মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা পরিষদ নির্বাচন

কসবা ও আখাউড়ায় চলছে ভোট গ্রহণ

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২১ মে ২০২৪   |   প্রিন্ট   |   506 বার পঠিত

কসবা ও আখাউড়ায় চলছে ভোট গ্রহণ

আখাউড়া ও কসবা উপজেলায় দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ ২১ মে মঙ্গলবার সকাল ৮টা থেকে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

কসবা উপজেলার ৮৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৫০টি এবং আখাউড়া উপজেলার ৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ২৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

পুলিশ সুপার শাখাওয়াত হোসেন বলেন, যেকোনো ঝুঁকি এড়াতে অফিসারসহ দুই উপজেলায় ১ হাজার ২৯ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া কসবা উপজেলায় মোবাইল টিম ৩৩টি, স্ট্রাইকিং টিম ২টি, স্ট্যান্ডবাই টিম একটি, স্পেশাল মোবাইল টিম ১৫টি থাকবে। আখাউড়া উপজেলায় মোবাইল টিম ২০টি, স্ট্রাইকিং টিম ২টি, স্ট্যান্ডবাই টিম একটি, স্পেশাল মোবাইল টিম ১২টি থাকবে। এছাড়া র‍্যাব, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবেন।

জানা যায়, দুই উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯ হাজার ২৩৬ জন।

জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম বলেন, নির্বাচনে আইনশৃংঙ্খলা রক্ষায় বিপুল পরিমাণ পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার বাহিনীর পাশাপাশি ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৫:০৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ মে ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(477 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া