বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় বাংলা নববর্ষ উদযাপন

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   17 বার পঠিত

আখাউড়ায় বাংলা নববর্ষ উদযাপন

বৈশাখী আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা ও বৈশাখী মেলার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। এতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মাঠে নির্মিত মঞ্চে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বর্ষবরণ উৎসবের সূচনা হয়। পরে শিল্পকলা একাডেমির শিল্পী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।

সকাল পৌনে ৯টায় উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নানা রঙের ব্যানার, ঢাক-ঢোল এবং বাংলার ঐতিহ্যবাহী প্রতীক স্থান পায়। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া থানার ওসি মো. জাবেদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ খান, প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন লিটন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বনিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষার্থীরা।

র‌্যালি শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে মাছ-ভাত পরিবেশন করা হয়। উপজেলা মাঠে বসে বৈশাখী মেলা, যেখানে দেশীয় পিঠার স্টল, মাটির হাড়ি-পাতিল ও বিভিন্ন পণ্যের দোকান দর্শনার্থীদের আকর্ষণ করে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন, যা দর্শকদের ব্যাপক আনন্দ দেয়।

এছাড়া গ্রামীণ ঐতিহ্যকে ধারণ করে রশি টানাটানি, হাঁড়ি ভাঙাসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৩:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(474 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া