বুধবার ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আস্ত খাসিকাণ্ডে’ এবার সামনে এলো ফর্দনামা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত

‘আস্ত খাসিকাণ্ডে’ এবার সামনে এলো ফর্দনামা

জাপানপ্রবাসী বর জুনায়েদ মিয়া ফেসবুক পোস্টে কনে পক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তোলার পর এবার সামনে এসেছে গত ১৪ আগস্ট করা একটি লিখিত ফর্দনামা।

ফর্দনামায় উল্লেখ করা হয়েছে, উভয় পক্ষের উপস্থিতিতে ২ লাখ টাকা নগদ কাবিনে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এতে বরের অভিভাবক হিসেবে তার চাচাতো ভাই মনির হোসেনের স্বাক্ষরও রয়েছে।

তবে পরবর্তীতে ফেসবুক পোস্টে কনে পক্ষের বিরুদ্ধে অতিরিক্ত কাবিন দাবি করাসহ নানা অভিযোগ তোলেন বর জুনায়েদ।

এ বিষয়ে জুনায়েদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে মঙ্গলবার (১৮ আগস্ট) কনের বাবা শফিক মিয়া জানান, তাদের পক্ষ থেকে ২ লাখ টাকা কাবিন নির্ধারণ করা হয়েছিল। কাবিন নির্ধারণের পরই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে ‘আস্ত খাসি’ নিয়েই ঝামেলার সূত্রপাত হয়।

Facebook Comments Box

Posted ৯:২৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া