সঞ্জীব ভট্টাচার্য্য : | রবিবার, ১৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৯৫৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৬ আগস্ট) ভোরে উপজেলার নোয়াবাদী এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবি। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, কয়েকজন ব্যক্তি মাথায় বস্তা নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে প্রবেশের সময় দায়িত্ব পালনরত বিজিবির টহলদল তাদের ধাওয়া করে। এ সময় তারা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া আটটি চটের বস্তা থেকে ৯৫৮ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করে বিজিবি।
লে. কর্নেল জাব্বার আহমেদ আরও জানান, ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের জন্য উদ্ধার করা এস্কাফ সিরাপগুলো ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ১০:৫০ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah