বৃহস্পতিবার ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে

ব্রাহ্মণবাড়িয়ায় ১১ দলের স্মারকলিপি

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ১১ দলের স্মারকলিপি

দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, বাজারে কৃত্রিম সংকট ও সিন্ডিকেট দমন এবং জনদুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্যজোট। গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদ আক্তার জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যজোটের বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, জেলা এনসিপির সদস্য সচিব প্রকৌশলী আমিরুল হক চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাহী সভাপতি মাওলানা মাইনুল ইসলাম খন্দকার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জুনায়েদ হাসান, বাংলাদেশ খেলাফত মজলিসের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম এবং জাতীয় ছাত্র শক্তির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য সচিব শিমুল চৌধুরীসহ জোটের নেতাকর্মীরা।

স্মারকলিপি প্রদান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জোটের নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় হয়ে উঠেছে। এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়েছে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ সবচেয়ে বেশি সংকটে পড়েছেন। একটি অসাধু সিন্ডিকেট কৃত্রিম সংকট সৃষ্টি করে জ্বালানি তেলের ও গ্যাসের মূল্যবৃদ্ধির পরিবেশ তৈরি করছে। সরকারের কার্যকর পদক্ষেপের অভাবে বারবার জ্বালানির দাম বাড়ানো হচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে।

তারা অবিলম্বে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, বাজারে কৃত্রিম সংকট ও সিন্ডিকেট দমন এবং জনগণের দুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

Facebook Comments Box

Posted ২:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া