বৃহস্পতিবার ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   7 বার পঠিত

নাসিরনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের টেকপাড়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘরসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের টেকপাড়া গ্রামের প্রবাসী আনিস খাঁর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খাবার রান্নার প্রস্তুতির সময় রান্নাঘরে থাকা একটি গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই দুইটি বসতঘর আগুনের কবলে পড়ে।

আগুনে ঘরের আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, ধান-চাল, অন্যান্য কৃষিপণ্য, স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ পরিবারের দীর্ঘদিনের সঞ্চিত সম্পদ পুড়ে যায়। প্রবাসে কর্মরত পরিবারের উপার্জনের মাধ্যমে গড়ে তোলা প্রায় সব সম্পদই আগুনে ভস্মীভূত হয়েছে বলে জানান স্বজনরা।

স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম দুর্ভোগের মধ্যে পড়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বস্ব হারিয়ে তারা এখন মানবেতর জীবনযাপন করছেন। তারা সরকার এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

Posted ১:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া