মঙ্গলবার ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রপাতে প্রাণহানি রোধে

নাসিরনগরে রাস্তার পাশে তালের চারা রোপন

চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে :   |   সোমবার, ১৪ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   409 বার পঠিত

নাসিরনগরে রাস্তার পাশে তালের চারা রোপন

বজ্রপাতে প্রাণহানির ভয়াবহতা রোধের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হাওর অঞ্চলের বিভিন্ন রাস্তার পাশে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে তালের চারা রোপন কর্মসূচি গ্রহন করা হয়েছে।

আজ ১৪ জুলাই সোমবার উপজেলার কুন্ডা-চৈয়ারকুড়ি বেড়িবাধ রাস্তার পাশে তালের চারা রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার, নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন ভূঁইয়া, কুন্ডা ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

উল্লেখ্য, সাম্প্রতিক কয়েক বছরে নাসিরনগর উপজেলায় প্রাকৃতিক র্দুযোগের (বজ্রপাতে) মধ্যে সবচেয়ে বেশী প্রাণহানির ঘটনা ঘটেছে।

নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন brahmanbaria2usa.com-কে বলেন, এই কর্মসূচির আওতায় নাসিরনগর উপজেলার ৬টি রাস্তার পাশে মোট ২৫০ টি তালের চারা রোপনের পরিকল্পনা নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১১ মে ২৫ তারিখে উপজেলার টেকানগর গ্রামে বজ্রপাতে একসাথে ৩ জনের মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছিল এবং ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এই তালের চারা রোপন কর্মসূচিকে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে এলাকার সর্বস্তরের জনগণ।

Facebook Comments Box

Posted ১:৪৬ অপরাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া