শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে কিল-ঘুষিতে বৃদ্ধকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ জুন ২০২৪   |   প্রিন্ট   |   307 বার পঠিত

নাসিরনগরে কিল-ঘুষিতে বৃদ্ধকে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে পাওনা টাকাকে কেন্দ্র করে কিল-ঘুষিতে সানু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে।

১৮ জুন মঙ্গলবার বিকেলে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সানু মিয়া ওই এলাকার আলমজী মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, পূর্বভাগ গ্রামের হাবিবুর রহমান ও আখতার মিয়া সিলেটে একটি ভাঙারির দোকানে কাজ করেন। এ সুবাদে হাবিবুরের তিন হাজার টাকা পাওনা ছিল আখতারের কাছে। ঈদুল আযহার ছুটিতে তারা গ্রামের বাড়িতে আসেন। মঙ্গলবার বিকেলে হাবিবুর তার পাওনা টাকা চান আখতারের কাছে। এনিয়ে দুই জনের মধ্যে বাগবিতণ্ডা থেকে হাতাহাতি হয়।

খবর পেয়ে আখতারের চাচা সানু মিয়া সেখানে গেলে তাকে মারধর করেন হাবিবুরসহ তার লোকজন। লাগাতার কিল-ঘুষিতে অচেতন হয়ে পড়লে তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া