সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ০১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 55 বার পঠিত
পাঁচ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। আজ ১ এপ্রিল বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ বাজারের সেলিম এন্টারপ্রাইজ থেকে এসব তেল জব্দ করা হয়।
এ সময় প্রতিষ্ঠানটিতে থাকা মো. ফয়সালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ জানান, অবৈধ মজুদের খবরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেলিম এন্টারপ্রাইজ থেকে মোট ২৬টি ড্রামে মজুত করা তেল জব্দ করা হয়।
দোকানির ভাষ্যমতে, ২৪টি ড্রামে ২০০ লিটার করে ও বাকি দু’টিতে ১০০ লিটার করে তেল আছে। অভিযানের কার্যক্রম চলছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
Posted ৫:৩৩ অপরাহ্ণ | বুধবার, ০১ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah