সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নজরুল বর্ষ ও বিশ্ব শিশু দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের আলোচনা ও পুরস্কার বিতরণ

নজরুলের সাম্য, মানবতা ও জাগরণের বাণী প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে: সিরাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   7 বার পঠিত

নজরুলের সাম্য, মানবতা ও জাগরণের বাণী প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে: সিরাজুল ইসলাম

নজরুল বর্ষ ও বিশ্ব শিশু দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের আয়োজনে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মোর্তজা বর্ষণের সভাপতিত্বে এবং শিশু নাট্যমের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, গভ. মডেল গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, সাংবাদিক, শিক্ষানুরাগী ও সংস্কৃতিকর্মী আফজালুর রহমান রিপন এবং বিশিষ্ট ব্যবসায়ী কায়কোবাদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের উপদেষ্টা ও চিত্রশিল্পী আসাদুর রহমান আলমগীর। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনটির যুগ্ম সম্পাদক দীপ্ত মোদক।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, ঐক্য ও জাগরণের অমর বাণী প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। নতুন প্রজন্মের মধ্যে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ ও সাম্যের আদর্শ ছড়িয়ে দেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, চার দশকেরও বেশি সময় ধরে শিশু নাট্যম ব্রাহ্মণবাড়িয়ার অসংখ্য শিক্ষার্থীর মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ প্রতিষ্ঠানের মাধ্যমে গড়ে ওঠা অনেক শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। শিশু নাট্যমের দীর্ঘ পথচলা, অর্জন ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিষ্ঠানটিকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও তিনি মত দেন।

Facebook Comments Box

Posted ১২:১৪ অপরাহ্ণ | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া