সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩, গ্রেপ্তার ২০

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ২৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   87 বার পঠিত

নাসিরনগরে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩, গ্রেপ্তার ২০

নাসিরনগরে নির্বাচনী বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত মাফাজুল মিয়া (৫০) ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিন জনে পৌঁছালো।

মাফাজুল মিয়া গোয়ালনগর ইউনিয়নের সিমেরকান্দি গ্রামের আব্দুন নূরের ছেলে এবং স্থানীয় নেতা কাশেম মিয়ার সমর্থক ছিলেন। এর আগে মঙ্গলবার সংঘর্ষে হাবিবুর রহমান ওরফে হাবিবুল্লাহ (৪০) ও আক্তার মিয়া (৫০) নিহত হন।

স্থানীয়রা জানান, সংঘর্ষের মূল কারণ ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গোয়ালনগর ইউনিয়নে দুই পক্ষের বিরোধ। বিএনপির প্রার্থী এম.এ. হান্নানের সমর্থক রহিম তালুকদারের পক্ষ ও বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী কে.এম. কামরুজ্জামান মামুনের সমর্থক কাশেম মিয়ার পক্ষের মধ্যে দফায় দফায় উত্তেজনা চলছিল।

সংঘর্ষে উভয় পক্ষের লোকজন টেঁটা, বল্লম, ছুরি, কুড়াল ও দেশি অস্ত্র ব্যবহার করে। এতে আহত অর্ধশতাধিক এবং এ পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক বলেন, “বিকেল সাড়ে চারটায় মাফাজুল মিয়ার মৃত্যু হয়েছে।”
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুল ইসলাম জানান, “মৃত্যুর বিষয়টি যাচাই করা হচ্ছে। কোনো পক্ষ এখনও থানায় এজাহার দেয়নি।”

Facebook Comments Box

Posted ৫:৪৭ অপরাহ্ণ | বুধবার, ২৫ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া