জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ০২ জুন ২০২৬ | প্রিন্ট | 22 বার পঠিত
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ২ মে মঙ্গলবার সকালে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার সংলগ্ন একটি সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে এলাকার বাসিন্দারা সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, নিহত ব্যক্তির মুখের ডান পাশে আঘাতের চিহ্ন এবং গলায় ছুরিকাঘাতের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর মরদেহটি ঘটনাস্থলে এনে ফেলে রাখা হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Posted ৬:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah