শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ দেখে ইয়াবা গিলে প্রমাণ নষ্টের চেষ্টা, শেষ রক্ষা হয়নি

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ০৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   12 বার পঠিত

পুলিশ দেখে ইয়াবা গিলে প্রমাণ নষ্টের চেষ্টা, শেষ রক্ষা হয়নি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ইয়াবা ট্যাবলেট গিলে প্রমাণ নষ্টের চেষ্টা করলেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আজ ৬ মে বুধবার দুপুরে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উপজেলার গোকর্ণ এলাকায় অভিযান চালায় নাসিরনগর থানা পুলিশ।

আটককৃতরা হলেন— গোকর্ণ সূত্রধরপাড়া এলাকার মৃত হরিপদ সাহার ছেলে বাপ্পি সাহা এবং একই এলাকার মোহনপুর গ্রামের আহাদ আলীর ছেলে সোহেল।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন দুইজনকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে পলিথিনে মোড়ানো দুই পুটলা গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা সঙ্গে থাকা ইয়াবা ট্যাবলেট গিলে ফেলে প্রমাণ নষ্টের চেষ্টা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Facebook Comments Box

Posted ৫:২৪ অপরাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া