শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ

দুলাল মিয়া :   |   মঙ্গলবার, ০২ জুন ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর বাসস্ট্যান্ড এলাকায় ‘সচেতন ইসলামপ্রিয় জনতা’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলা হেফাজতে ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যুববিষয়ক সম্পাদক জুনায়েদ কাসেমী, ছাত্রবিষয়ক সম্পাদক এরশাদ উল্লাহ কাসেমী এবং সরাইল উপজেলা হেফাজতে ইসলামের সহসভাপতি হাজী মহিবুল ইসলাম।

বক্তারা অভিযোগ করেন, ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রচারকে কেন্দ্র করে সম্প্রতি এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা আজান ও ওয়াজ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। তারা ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে—এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।

এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে কোনো ধরনের অপসংস্কৃতি মেনে নেওয়া হবে না। ইসলাম ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে কটূক্তি করা হলে জনগণ তার প্রতিবাদ অব্যাহত রাখবে বলেও তারা উল্লেখ করেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শাহবাজপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

Facebook Comments Box

Posted ৬:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া