শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে জলাবদ্ধতা নিরসনে মেয়রের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   549 বার পঠিত

নবীনগরে জলাবদ্ধতা নিরসনে মেয়রের উদ্যোগ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার পৌরসভার বিজয় পাড়া এলাকার প্রায় দুই শতাধিক পরিবারকে পানিবন্দী অবস্থায় থেকে উদ্ধারের জন্য অবশেষে পৌরসভা কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহন করেছেন।

আজ ৬ জুলাই শনিবার এলাকাটি পরির্দশনে যান মেয়র অ্যাডভোটেক শিব শংকর দাস। নেতৃস্থানীয়দের সাথে আলোচনা করেন এবং আজ ৭ জুলাই রবিবার রাস্তা থেকে পানি নিস্কানের কাজ শুরুর কথা জানান। তিনি আরো বলেন, রাস্তায় যে সমস্ত স্প্রীটবেকার আছে সেগুলো সরিয়ে ফেলা হবে এবং রাস্তার উপর কোন নির্মান সামগ্রী রাখা যাবে না। এ সময়, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, কাউন্সিলর আবু সাঈদ, কাউন্সিলর আবু তাহের, সিনিয়র সাংবাদিক মাহাবুব আলম লিটন, গৌরাঙ্গ দেব নাথ অপুসহ স্থানীয় সংবাদকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ওই পাড়ায় পানির নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর, একটিু বৃষ্টি হলেই রাস্তায় হাটু সমান পানি হয়ে যায়। গত ২০ জুন ওই এলাকার সচেতন নাগরিক সমাজ পানি নিষ্কাশনের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।

Facebook Comments Box

Posted ৪:০৬ অপরাহ্ণ | শনিবার, ০৬ জুলাই ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া