সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   29 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে সাপের কামড়ে উজ্জল মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গত মঙ্গলবার ভোররাত ৩টার দিকে ভৈরব এলাকায় তার মৃত্যু হয়।

নিহত উজ্জল মিয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় উজ্জল মিয়াকে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়।

রাত ৯টার দিকে উজ্জল মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

পরে স্বজনরা তাকে ঢাকায় নেওয়ার পথে ভৈরব এলাকায় তার মৃত্যু হয়।

শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাকি উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।”

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরীও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন।

Facebook Comments Box

Posted ৬:৪৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া